প্রবাসী সংবাদ

ফেনীর ব্যক্তিত্ব ড. আহমদ শফি ইস্ট ওয়েস্ট ভার্সিটির ভিসি

wazi ullahড. আহমদ শফি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান তাঁকে এই পদে নিয়োগ প্রদান করেন।

বিশিষ্ট শিক্ষাবিদ ড. শফি তাঁর শিক্ষাজীবনে নটর ডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর অর্জন করে ম্যাট্রিকুলেশন থেকে এমএসসি পর্যন্ত সব পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন। তিনি পূর্ব পাকিস্তানের শ্রেষ্ঠ স্নাতক ছাত্র হিসেবে প্রেসিডেন্ট অব পাকিস্তান অ্যাওয়ার্ডে ভূষিত হন এবং তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হিসেবে ওভারসিজ মেরিট স্কলারশিপ প্রদান করা হয়। ড. শফি পদার্থ বিজ্ঞানের ওপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং পোস্ট ডক্টরেট ফেলোশিপ সম্পন্ন করেন ইতালি থেকে।

ড. শফি বাংলাদেশ অবজারভার পত্রিকার সাবেক সম্পাদক ফেনী নিবাসী মরহুম আবদুস সালামের পুত্র
lbheading